ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৮ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৪, ১৩ জুন ২০২৬   আপডেট: ২২:৪১, ১৩ জুন ২০২৬
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধের অভিযোগে আগামীকাল রবিবার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ছাত্রদল।

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক দিনের কর্মসূচি ঘোষণা করেছে।”

ঢাকা/নজরুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়