পটুয়াখালীতে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহতের স্বজনদের আহাজারি।
পটুয়াখালীর দশমিনায় টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে বেল্লার প্যাদা (৪০) ও ইউসুফ (৩০) নামের দুইজন নিহত হয়েছে। এ সময় চার শ্রমিক আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকালে উপেজলার রনগোপালদী গ্রামের গুলি আওলিয়াপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত বেল্লাল উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের ও ইউসুফ ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে যান যায়, বিকালে ওই গ্রামের শানু হাওলাদারের বাড়িতে টিউবওয়েল বসাতে যায় ঠিকাদার বেল্লালসহ ছয় শ্রমিক। এ সময় অসাবধানতাবসত টিউবওয়েলের পাইপ বিদ্যুতের সঞ্চালন তারের সঙ্গে জড়িয়ে গেলে তারা সবাই বিদ্যুতায়িত হয় এবং পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা সন্ধ্যা ৭টার আহত সবাইকে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও ইউসুফকে মৃত ঘোষণা করেন। ওই এলাকা দুর্গম হওয়ায় আহতদের হাসপাতালে নিয়ে আসতে অনেকটা সময় লেগে যায়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইমরান/বকুল
হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩