ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যাত্রী কল্যাণ সমিতির বিবৃতি

মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের, সবচেয়ে বেশি ঢাকায়

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ১৩ জুন ২০২৬   আপডেট: ১৩:৩৬, ১৩ জুন ২০২৬
মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের, সবচেয়ে বেশি ঢাকায়

ফাইল ফটো

গত মে মাসে দেশে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত হয়েছেন এবং এক হাজার ৬৫২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।  এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগ। 

আরো পড়ুন:

শনিবার (১৩ জুন) দুপুরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মে মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে ১৮০টি। এতে ১৮৫ জন নিহত ও ৫৫৮ জন আহত হয়েছে, সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে ২৭টি। এতে ৩৮ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছে।

এতে বলা হয়, মে মাসে দেশের গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ৬১৩টি সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত, ১৬৫২ জন আহত হয়েছে। রেলপথে ৪২টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। নৌ পথে ২১ টি দুর্ঘটনায় নিহত ১৫ জন এবং আহত ১৫ জন ও সাত জন নিখোঁজ রয়েছে। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৬৭৬টি দুর্ঘটনায় ৬৭১ জন নিহত এবং ১৬৯৬ জন আহত হয়েছে।

এই সময়ে ২২১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৩১ জন নিহত, ২১৯ জন আহত হয়েছে। যা মোট দুর্ঘটনার ৩৬.০৫ শতাংশ, নিহতের ৩৭.১৩ শতাংশ ও আহতের ১৩.২৫ শতাংশ।

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ছয় জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন চালক, ১২১ জন পথচারী, ১১৩ জন পরিবহন শ্রমিক, ৯৬ জন শিক্ষার্থী, আট জন শিক্ষক, ৯৩ জন নারী, ৬৮ জন শিশু, দুই জন চিকিৎসক, তিন জন সাংবাদিক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী এবং তিন জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। 

এই সময় সড়ক দুর্ঘটনায় সংগঠিত ৯৭৫টি যানবাহনের পরিচয় মিলেছে। এতে দেখা যায়, ২৮ দশমিক ৬৯ শতাংশ মোটরসাইকেল, ২৩ দশমিক ১০ শতাংশ ট্রাক-পিকাপ-কাভার্ডভ্যান ও লরি, ১৪ দশমিক ৪৫ শতাংশ বাস, ১২ দশমিক ৯৭ শতাংশ ব্যাটারিচালিত রিক্সা ও ইজিবাইক, ৬ দশমিক ৫৪ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ৭ দশমিক ৪৮ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা, ৬ দশমিক ৭৫ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস সড়কে দুর্ঘটনার কবলে পড়েছে।

যাত্রী কল্যাণ সমিতি জানায়, দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, এই মাসে সংগঠিত মোট দুর্ঘটনার ৪৪ দশমিক ৬৯ শতাংশ জাতীয় মহাসড়কে, ৩০ দশমিক ৬৬ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ১৮ দশমিক ১০ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়েছে। এছাড়া, সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ২২ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ৪৮ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে ও শূন্য দশমিক ৮১ শতাংশ রেলক্রসিংয়ে হয়েছে।

ঢাকা/রায়হান/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়