ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাম উপসর্গে ৮৮ দিনে মমেক হাসপাতালে ৫০ শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৩ জুন ২০২৬   আপডেট: ১০:৩১, ১৩ জুন ২০২৬
হাম উপসর্গে ৮৮ দিনে মমেক হাসপাতালে ৫০ শিশুর মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ফলে মার্চ মাসের ১৭ তারিখ থেকে জুন মাসের ১৩ তারিখ পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। 

আরো পড়ুন:

মঙ্গলবার (৯ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে আরো এক শিশু হাম উপসর্গে মারা গেছে। মেয়ে শিশুটির বয়স ১০ মাস। তার বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তাকে গত ২ জুন হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ১০০ শিশু। গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এখন পর্যন্ত ৫০ শিশুর মৃত্যু হয়েছে। মোট ২ হাজার ৬২ জন শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৯১২ শিশু।

ঢাকা/মিলন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়