ঢাকা     শনিবার   ১৩ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩ || ২৭ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান, আটক ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১৩ জুন ২০২৬   আপডেট: ১০:০৬, ১৩ জুন ২০২৬
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান, আটক ২

খুলনা মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং কথিত ‘বি-কোম্পানির’ প্রধান রনি চৌধুরী বাবু ওরফে ‘গ্রেনেড বাবুর’ বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। 

আরো পড়ুন:

শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এ অভিযানে তার সৎ ভাই মাহামুদুন চৌধুরী জনি ও কেয়ারটেকার সুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এ তথ্য জানান। 

তিনি জানান, জনি ও সুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ মুহূর্তে তাদের গ্রেপ্তার দেখানো হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মব সৃষ্টির মাধ্যমে মোংলা বন্দর কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) ভবন দখল নেওয়ার অভিযোগ রয়েছে মাহামুদুন চৌধুরী জনির বিরুদ্ধে। সংগঠনটির সদস্য না হয়েও কিছু দিন আগে নিজেকে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঘোষণা করেন জনি। অভিযানে আটক হওয়ার পর জনিকে ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

খুলনা মহানগরে পুলিশের যৌথ অভিযান চলছে। খুন, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কারবার, কিশোর গ্যাং পরিচালনা, আধিপত্য বিস্তার নিয়ে রক্তাক্ত জনপদে পরিণত হওয়া খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শুরু হয়েছে এ অভিযান। পুলিশের সন্ত্রাসী তালিকায় এক নম্বরে রয়েছে রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর নাম।

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়