মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার মনু নদী সংলগ্ন দত্ত গ্রাম সীমান্তে হত্যাকাণ্ডটি ঘটে।
শ্রীমঙ্গল বিজিবি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আসিফ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম মুজিবুর রহমান (২২)। তিনি একই গ্রামের মৃত আজিব উল্লাহর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, মুজিবুর রহমান সীমান্ত দিয়ে যাওয়ার সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মারা যান।
শরীফপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান জানান, সীমান্তে গুলির ঘটনা ঘটেছে। মুজিবুরকে ভারতের কৈলাশহর রাজিব গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ঢাকা/আজিজ/মাসুদ