ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অব্যবস্থাপনার অভিযোগ এনে রাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৫, ১৭ এপ্রিল ২০২৬  
অব্যবস্থাপনার অভিযোগ এনে রাবি মেডিকেলে শিক্ষার্থীদের তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে(রাবি) হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  শিক্ষার্থী শাহরুখ হোসেন গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য রাবি মেডিকেলে গেলে তাকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে মেডিকেলে তালা দিয়েছে হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পেয়ে শাহরুখ চিকিৎসার জন্য রাবি মেডিকেলে যান। তাকে যথাযথ চিকিৎসা না দেওয়ার অভিযোগ এনে বিকেলে মেডিকেল সেন্টারে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, “একটা ব্যাক্তি গুরুতর অসুস্থ যার ঠোট দিয়ে ব্রিডিং হচ্ছে তার মুখে একটা টিশু গজায় দিয়ে তার কোন খোজ কবর না নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে বলে। এখানে না পারলে তারা ডিরেক্ট রেফার করবে কোন ডাক্তারের কাছে যেতে হবে কিন্তু তারা রেফার না করে যেখানে খুশি সেখানে যেতে বলে। এখন আমাদের দাবি হলো এটি যেদিন প্রকৃত মেডিকেল হিসেবে হবে সেদিনই চালু হবে অন্যথায় রাবিতে কোন মেডিকেল থাকবে না।”

একই বিভাগের আরেক শিক্ষার্থী আবুরজিন বিন আজমাইলম বলেন, “১ম বর্ষের একজন শিক্ষার্থী যে সকালে ক্রিকেট খেলতে গিয়ে ঠোঁটে আঘাত পায়। চিকিৎসার জন্য সে রাবি মেডিকেলে আসলে তাকে নূন্যতম চিকিৎসা না দিয়ে রামেকে পাঠিয়ে দেন। এখন যদি তারা নূন্যতম চিকিৎসা দিতে না পারে তাহলে এই মেডিকেল সেন্টার না থাকায় ভালো।”

তিনি দাবি জানান, এখানে দায়িত্বরত যে চিকিৎসক ছিল তাকে অবশ্যই জবাবদিহিতার ভেতর আনতে হবে। মেডিকেল সেন্টারে চিকিৎসার পরিবেশ উন্নত করতে হবে যাতে গুরুতর কোন সমস্যা না হলে প্রাথমিক চিকিৎসাটা অন্তত দিতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “ঘটনাটি শুনেই আমি মেডিকেলে এসেছি। শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে। আশা করি, দ্রুত বিষয়টির সমাধান করতে পারবো।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়