ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

স্কুলের ফ্যান চুরি করে ফেরত, চিরকুটে লেখা ‘টাকার জন্য করেছিলাম’

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০১, ১৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৮:১৮, ১৭ এপ্রিল ২০২৬
স্কুলের ফ্যান চুরি করে ফেরত, চিরকুটে লেখা ‘টাকার জন্য করেছিলাম’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যালয় থেকে চুরি হওয়া একটি সিলিং ফ্যান ফেরত দিয়েছে চোর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে স্কুলে এসে চুরি হওয়া একটি ফ্যান দেখতে পান শিক্ষকরা।

এ সময় ফ্যানের সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। যাতে লেখা ছিল, টাকার জন্য চুরি করেছিলাম। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

জানা গেছে, সম্প্রতি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ আইডিয়াল একাডেমি থেকে ৪টি সিলিং ফ্যান চুরি হয়।

কর্মমঠ আইডিয়াল একাডেমির পরিচালক এফ এ সোহাগ বলেন, “যে ফ্যানটিতে বিদ্যালয়ের নাম লেখা ছিল, সেটি ফেরত দিয়ে গেছে চোর। পাশাপাশি টাকার জন্য চুরি করেছে উল্লেখ করে চিরকুট রেখে গেছে।”

তিনি আরো বলেন, “আমার মনে হয়, সে জাত চোর নয়। ফলে বাকি ফ্যানগুলো ফেরত দিলে পুরস্কার দেওয়া হবে বলে ফেসবুকে ঘোষণা দিয়েছি। আশা করি, তার শুভ বুদ্ধির উদয় হবে।”

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়