ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৭ এপ্রিল ২০২৬  
সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ফাইল ফটো

নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ফাহিম (১৩) ও তামিম (১২)। তারা ওই গ্রামের প্রবাসী আব্দুল মমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুই ভাইকে উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা/আরিফুল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়