ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৭ এপ্রিল ২০২৬  
ভিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভিমরুলের কামড়ে সেরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার কানসাট ইউনিয়নের কারবালা পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেরাজুল ইসলাম উপজেলার সেলিমাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেরাজুল পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। একই সময়ে শিবগঞ্জ উপজেলা পরিষদের দুই কর্মচারী মোটরসাইকেলে করে ওই এলাকা পার হচ্ছিলেন। হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের আক্রমণ শুরু করলে আত্মরক্ষার্থে তিন জন পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সেরাজুলকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন বলেন, “হাসপাতালে আনার আগেই সেরাজুল ইসলামের মৃত্যু হয়েছিল। গুরুতর আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঢাকা/শিয়াম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়