ঢাকা     শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৪ ১৪৩৩ || ২৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষক নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না: শিক্ষামন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৪, ১৭ এপ্রিল ২০২৬  
শিক্ষক নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “শিক্ষক নিয়োগে কোনো ধরনের দুর্বলতা বা অনিয়ম বরদাস্ত করা হবে না এবং কোনো মেধাবী প্রার্থী যেন বাদ না পড়ে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হবে।”

তিনি বলেন, “শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব; মাইক্রো লেভেলে বিশ্লেষণ করব। কোনোভাবেই মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না। অতীতে যদি এমন কিছু হয়ে থাকে, সেগুলোরও ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন:

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা জনগণের অর্থে পরিচালিত হয় এবং প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করা হয়। শিক্ষার্থীদের দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা রয়েছে।”

সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমাদের দিকে তাকিয়ে আছেন তোমাদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ে থাকা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে। আজকের প্রস্তুতিই তোমাদের ভবিষ্যৎ গড়ে দেবে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবে।”

ঢাকা/মোসলেম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়