ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

হাবিপ্রবির ওরিয়েন্টেশনে থাকছেন শিক্ষামন্ত্রী

হাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ১৫ এপ্রিল ২০২৬  
হাবিপ্রবির ওরিয়েন্টেশনে থাকছেন শিক্ষামন্ত্রী

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ওইদিন দিনাজপুর সফরে আসবেন।

আরো পড়ুন:

সফরসূচি অনুযায়ী, দিনাজপুর শিক্ষা বোর্ডের একটি মতবিনিময় সভায় যোগ দেওয়ার পাশাপাশি তিনি হাবিপ্রবির ওরিয়েন্টেশন কর্মসূচিতেও অংশ নেবেন। এদিন বেলা ১২টা ১৫ মিনিটে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার।

শিক্ষামন্ত্রীর আগমনকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। তাদের প্রত্যাশা, এতে নবীন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা বাড়বে।

ঢাকা/সাকিব/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়