যুবদলের প্রতিবাদ মিছিল বুধবার
অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৭ জুন) রাজধানীতে প্রতিবাদ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
মঙ্গলবার (১৬ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৭ জুন বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ পর্যন্ত এ প্রতিবাদ মিছিল হবে।
এতে বলা হয়, কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে নের্তৃত্ব দেবেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
এদিকে, মিছিল সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
ঢাকা/নজরুল/মাসুদ