ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৪ এপ্রিল ২০২৬  
মুন্সীগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

আত্মহত্যার চেষ্টা করা জলিল ব্যাপারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শ্বশুরবাড়ির পাশেই আত্মহত্যার চেষ্টা করা জলিল ব্যাপারী (৪০) নামে এক যুবককে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আরো পড়ুন:

শনিবার (৪ এপ্রিল) ভোর ৪টার দিকে উপজেলার উত্তর মেদিনীমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ব্যাপারী লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার মো. রাজ্জাক ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে জলিল ব্যাপারী শ্বশুরবাড়ির পাশে একটি গাছের ডালে গলায় রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালের সঙ্গে রশি বেঁধে ঝুলে পড়ার প্রস্তুতি নিলে স্থানীয় লোকজন তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসকে খরব দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কৌশলে তাকে বোঝানোর মাধ্যমে গলা থেকে ফাঁসের রশি খুলে নিরাপদে উদ্ধার করে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, জলিল ব্যাপারী নামে একজন ব্যক্তি পারিবারিক কলহের কারণে শ্বশুরবাড়িতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় রশি ঝুলিয়ে গাছের ডালের সঙ্গে বেঁধে দাঁড়িয়ে থাকে। শ্রীনগর ফায়ার স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে বুঝিয়ে কৌশলে ফাঁসির রশি গলা থেকে খুলে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তাকে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

ঢাকা/রতন/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়