ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে বুলবুলকে হত্যা করে ছিনতাইকারীরা: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৪০, ১৮ এপ্রিল ২০২৬
গাজীপুরে বুলবুলকে হত্যা করে ছিনতাইকারীরা: পুলিশ

গ্রেপ্তার আফজাল হোসেন ও মাসুদ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় আলোচিত ইবনে সিনার কর্মচারী শফিকুল ইসলাম বুলবুল হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোবাইল ফোন ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাকে হত্যা করেছে বলে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈরে উপজেলা রাখালিয়াচালা এলাকার মোজাম্মেল হকের ছেলে আফজাল হোসেন ও আব্দুল জলিলের ছেলে মাসুদ।

আরো পড়ুন:

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

গত ১৫ এপ্রিল দিবাগত রাতে কালিয়াকৈর সফিপুর আনসার একাডেমির সামনে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী শফিকুল ইসলাম বুলবুলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে শ্রাবণ বাদী হয়ে অজ্ঞতানামা আসামিদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। 

পুলিশ জানায়, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, রাত ১০টার সময় শফিকুল ইসলাম বুলবুল সফিপুর করোনি গার্মেন্টসে চাকরিররত তার স্ত্রী ফরিদাকে আনার জন্য সফিপুর ফ্লাই ওভারের নিচে অপেক্ষা করছিলেন। এ সময় আসামিরা অটোরিকশায় বুলবুলের কাছে এসে তার মোবাইল দিতে বলে। মোবাইল এবং টাকা দিতে অস্বীকার করলে আসামিরা বুলবুলের বাম পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর রক্তাক্ত যখম করে। এরপর তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় বুলবুল আনসার একাডেমির সামনে পড়ে থাকে।

ওসি শহিদুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আসামিরা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়