হরমুজ প্রণালি আবার বন্ধের খবর
যুক্তরাষ্ট্রের অব্যাহত অবরোধের কারণে হরমুজ প্রণালি আবারো বন্ধ করা হয়েছে বলে খবর আসছে। আন্তর্জাতিক গণমাধ্যম হরমুজ প্রণালি বন্ধের শিরোনাম দিয়ে খবর প্রকাশ করেছে।
আলজাজিরার খবরে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এখন আগের অবস্থায় ফিরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাতে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র তথাকথিত অবরোধের আড়ালে সমুদ্রপথে দস্যুতা ও লুটতরাজ চালিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আরো বলা হয়, “এই কারণে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আগের অবস্থায় ফিরে এসেছে এবং এই কৌশলগত জলপথ এখন সশস্ত্র বাহিনীর কঠোর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে রয়েছে।”
আইআরজিসি আরো জানায়, যুক্তরাষ্ট্র ইরান থেকে যাওয়া ও ফিরে আসা জাহাজগুলোর পূর্ণ নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপন না করা পর্যন্ত হরমুজ প্রণালির বর্তমান কঠোর নিয়ন্ত্রণ বহাল থাকবে।
ঢাকা/ইভা
মার্কিন অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত খুলবে না হরমুজ প্রণালি: আইআরজিসি