ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে তুং হাই নিটিং
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২ থেকে ১৬ এপ্রিল, ২০২৬) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (১৮ এপ্রিল) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৮৯ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ৩.৬০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ৩.১০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ৬.২৫ শতাংশ, আল-হাজ টেক্সটাইলের ৬.২২ শতাংশ, হাক্কানী পাল্পের ৬.১৪ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৬.০৬ শতাংশ, নূরানী ডাইংয়ের ৫.৮৮ শতাংশ, এপেক্স ট্যানারীর ৫.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৫.৫৪ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৫.৪৫ শতাংশ ও এটলাস বাংলার ৫.০৫ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ইভা
উপজেলা স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী