ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপি নেতা তানভীরের অব্যাহতির আদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৮ এপ্রিল ২০২৬  
এনসিপি নেতা তানভীরের অব্যাহতির আদেশ প্রত্যাহার

গাজী সালাউদ্দিন তানভীর।

গাজী সালাউদ্দিন তানভীরকে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ প্রমাণিত না হওয়ায় দলটির পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তানভীর এনসিপির যুগ্ম সদস্যসচিব।

শুক্রবার (১৭ এপ্রিল) দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

সালাউদ্দিন তানভীরকে পাঠানো চিঠিতে বলা হয়, বিগত ২১ এপ্রিল ২০২৫ তারিখে জারিকৃত স্মারক নং এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/০১ অনুযায়ী আপনার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে সাময়িকভাবে দায়িত্ব ও কার্যক্রম হতে অব্যাহতি প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত অভিযোগসমূহের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা কর্তৃক বিস্তারিত অনুসন্ধান, যাচাই-বাছাই ও পর্যালোচনা সম্পন্ন হয়।

বিশেষত দুর্নীতি ও কমিশন সংক্রান্ত অভিযোগের বিষয়ে তদন্তে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক আপনাকে অভিযোগ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, যেহেতু, আপনার বিরুদ্ধে আনীত অভিযোগসমূহ তদন্তে প্রমাণিত হয়নি, সেহেতু ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও সাংগঠনিক নীতিমালার আলোকে আপনার বিরুদ্ধে জারিকৃত কারণ দর্শানোর নোটিশ এবং সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হলো। আপনাকে পূর্বের ন্যায় স্বাভাবিক সাংগঠনিক দায়িত্ব ও কার্যক্রমে পুনরায় যুক্ত হয়ে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা যাচ্ছে। একইসাথে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করা হচ্ছে।

ঢাকা/রায়হান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়