ঢাকা     বুধবার   ১৫ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ২ ১৪৩৩ || ২৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এনসিপির বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ১৪ এপ্রিল ২০২৬  
এনসিপির বাংলা নববর্ষ উদযাপন

ছবি: রাইজিংবিডি

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর বাংলামোটরের নেভি গলি থেকে শোভাযাত্রা শুরু করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় ঘুরে বাংলামোটর হয়ে আবার নেভি গলিতে এসে শেষ হয় শোভাযাত্রাটি।

আরো পড়ুন:

এ সময় এনসিপির নেতাকর্মীরা ঢাকের বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানান।

এনসিপির সংস্কৃতি সেল নেভি গলিতে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শিরোনাম বৈশাখী মেলার আয়োজন করে। এতে বায়োস্কোপ, বাউল গান, নৃত্য, আবৃত্তি, লোকজ পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যের নানান আয়োজন রয়েছে।

‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, “সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। এনসিপি বাংলা বছরের প্রথম দিনে বাংলাদেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা এবং দেশকে সুন্দর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা জানিয়ে নতুন বছর শুরু করছে। সবাইকে এই লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান জানাই।”

সাংস্কৃতিক অনুষ্ঠানের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, নুসরাত তাবাসসুম প্রমুখ দর্শকসারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন।

ঢাকা/রায়হান/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়