মেজর আখতারের বইয়ের মোড়ক উন্মোচন করলেন জামায়াত আমির
মেজর (অব.) আখতারুজ্জামান রচিত ‘আগামী বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি আশা প্রকাশ করেন, “বইটি পাঠকদের চিন্তা-চেতনায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশ গঠনে নতুন দিক-নির্দেশনা দেবে।”
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে লেখক মেজর (অব.) আখতারুজ্জামান বইটি লেখার প্রেক্ষাপট, উদ্দেশ্য ও বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন। তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে একটি উন্নত ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার চিন্তা থেকেই বইটি রচিত হয়েছে।”
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা আ ন ম সামছুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলের কেন্দ্রীয় নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বইটি পাঠকের মাঝে ব্যাপক সাড়া ফেলবে এবং এর মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক চিন্তা-ভাবনার সুযোগ তৈরি হবে।”
একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, “পাঠকরা বইটি থেকে অনুপ্রেরণা নিয়ে ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।”
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ
গাজা ও লেবাননে সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু