ইয়ামালের ইতিহাস, সালাহর মাইলফলক, ইউরোপজুড়ে রোমাঞ্চকর সপ্তাহান্ত
ইউরোপীয় ফুটবলে এক দারুণ নাটকীয় সপ্তাহান্তের পর পরিসংখ্যানের খাতায় যুক্ত হয়েছে একের পর এক অবিশ্বাস্য রেকর্ড ও মাইলফলক। তরুণ প্রতিভা থেকে অভিজ্ঞ তারকা- সবাই মিলে সাজিয়েছেন এক পরিসংখ্যানময় গল্প।
প্রিমিয়ার লিগে উত্তাপ:
ইংল্যান্ডের লিগে শিরোপা লড়াই আরও জমে উঠেছে। আর্সেনাল ঘরের মাঠে হেরে শীর্ষস্থান কিছুটা নড়বড়ে করে ফেলেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি শক্তিশালী জয় তুলে ব্যবধান কমিয়েছে।
মোহাম্মদ সালাহ ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক। পেনাল্টি ছাড়া সরাসরি গোল অবদানে ২৫০ স্পর্শ, যা তাকে ইতিহাসের সেরা কয়েকজনের কাতারে তুলেছে। তরুণ রায়ান শেরকি নিজের অভিষেক মৌসুমেই ১০+ অ্যাসিস্ট করে নতুন নজির গড়েছেন। ম্যানচেস্টার সিটির বিপক্ষে চেলসির টানা ১০ ম্যাচ জয়হীন থাকা তাদের সাম্প্রতিক দুর্বলতারই প্রতিচ্ছবি। টটেনহাম ১৪ ম্যাচ ধরে জয়ের দেখা না পেয়ে রীতিমতো অবনমনের শঙ্কায় ডুবে গেছে।
অন্যদিকে, লিভারপুলের তরুণ রিও এনগুমোহা ১৭ বছর বয়সে গোল করে ক্লাবের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়েছেন।
লা লিগায় ইতিহাসের ছোঁয়া:
স্পেনে সবচেয়ে আলোচিত নাম নিঃসন্দেহে লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর ২৭২ দিনে ১০০ ম্যাচ খেলে তিনি ভেঙেছেন রাউল গনসালেসের দীর্ঘদিনের রেকর্ড। একই মৌসুমে একাধিক ম্যাচে ৩+ গোল অবদান রাখা প্রথম খেলোয়াড়ও তিনিই।
বার্সেলোনা এস্পানিওলের বিপক্ষে জয় তুলে লিগে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আরও লম্বা করেছে। একইসঙ্গে তাদের টানা ৫১ ম্যাচে গোল করার ধারাবাহিকতাও চলমান। যা লিগ ইতিহাসের অন্যতম সেরা।
ফেরান তোরেসও দীর্ঘ ১৪ ম্যাচের গোলখরা কাটিয়ে জোড়া গোল করে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
লিগে আধিপত্য:
জার্মানিতে বায়ার্ন মিউনিখ গোলের বন্যা বইয়ে নতুন রেকর্ড গড়েছে, আর ডর্টমুন্ডের হারে শিরোপা দৌড়ে তাদের ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১২ পয়েন্টে।
এদিকে ইতালিতে ইন্টার মিলান টানা জয়ের ধারায় শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে, যেখানে নাপোলি ও মিলান হোঁচট খেয়ে পিছিয়ে পড়েছে।
ব্যক্তিগত পারফরম্যান্সে আলো:
ভিক্টর গিওকারেস মৌসুমে ১৮ গোল করে আর্সেনালের হয়ে অভিষেক মৌসুমে সেরা গোলদাতাদের তালিকায় জায়গা করে নিচ্ছেন।
কিলিয়ান এমবাপ্পে ৪ ম্যাচ ধরে গোলহীন থেকে নিজের দীর্ঘতম খরার মুখে পড়েছেন মাদ্রিদে যোগ দেওয়ার পর।
ভেদাত মুরিকি ২১ গোল করে নিজের ক্লাবের ইতিহাসেও নতুন উচ্চতায় পৌঁছেছেন।
ঢাকা/আমিনুল
হামসহ শিশুদের টিকা নিয়ে দুদকে অভিযোগ: অধ্যাপক ইউনূস ও সাবেক উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে তদন্ত দাবি