ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মস্কোর লাল গালিচায় দেশীয় ঐতিহ্যে উজ্জ্বল ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৮ এপ্রিল ২০২৬   আপডেট: ১৩:৩৯, ১৮ এপ্রিল ২০২৬
মস্কোর লাল গালিচায় দেশীয় ঐতিহ্যে উজ্জ্বল ভাবনা

আশনা হাবিব ভাবনা

রাশিয়ার রাজধানী মস্কোর ঐতিহ্যবাহী রসিয়া থিয়েটার-এ জমে উঠেছে ৪৮তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসরে লাল গালিচায় হেঁটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতিকে আলাদা করে তুলতে বিদেশি ব্র্যান্ডের ঝলক নয়, বরং দেশীয় ঐতিহ্যকেই বেছে নিয়েছেন ভাবনা। ডিজাইনার তন্বী কবির-এর নকশা করা একটি ওভারকোটে রেড কার্পেটে হাজির হয়ে তিনি তুলে ধরেছেন বাংলাদেশের সংস্কৃতি ও পোশাক শিল্পের নিজস্ব স্বকীয়তা। তার এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

আরো পড়ুন:

এবারের উৎসবে বাংলাদেশ থেকে জায়গা করে নিয়েছে দুটি চলচ্চিত্র— ‘অতল’ এবং ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। এর মধ্যে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমাটি দেশের ঝিমিয়ে পড়া যাত্রাশিল্পের বাস্তব চিত্র তুলে ধরেছে। সিনেমাটিতে ‘প্রিন্সেস রোজি’ চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।

উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে ভাবনা বলেন, “নিজের দেশ, সংস্কৃতি ও শিল্পকে বিশ্ব দরবারে তুলে ধরাই তার প্রধান লক্ষ্য। এমন একটি মর্যাদাপূর্ণ উৎসবে নিজের অভিনীত সিনেমা নির্বাচিত হওয়াকে তিনি বিশেষ গর্ব ও আনন্দের বলে মনে করেন।”

আগামী ২৩ এপ্রিল পর্দা নামবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ততদিন বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্র আর সংস্কৃতির মিলনমেলায় প্রাণবন্ত থাকবে মস্কো।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়