হাতিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ১
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার মো. মহিবুল্লাহ (মাঝে)।
নোয়াখালীর হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ মো. মহিবুল্লাহ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
শনিবার (১৭ এপ্রিল) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
শুক্রবার উপজেলার মধ্য মাচুয়ারা এলাকায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মহিবুল্লাহ গ্রেপ্তার হন। তিনি হাতিয়া উপজেলার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, মহিবুল্লাহ তার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনারজন্য অস্ত্র মজুত করে রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, বাড়িতে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আগের একাধিক অস্ত্র মামলা রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগেরও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঢাকা/সুজন/মাসুদ