ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সুনামগঞ্চ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ১৮ এপ্রিল ২০২৬  
সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ট্রাকচাপায় শাহরিয়ার হোসেন (২০) নামে এক মোটরসাইকেল চালক মারা গেছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে পৌর শহরের ইকড়ছই অটোরিকশা স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি।

আরো পড়ুন:

মারা যাওয়া শাহরিয়ার সিলেটের বিশ্বনাথ উপজেলার নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার ছেলে। তিনি জগন্নাথপুরের ইকড়ছই এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে একটি মালবাহী ট্রাক পথিমধ্যে জগন্নাথপুর পৌর এলাকায় শাহরিয়ারকে বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সড়কে ছিটকে পড়ে শাহরিয়ার ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক শাহরিয়ারকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ ঘাতক ট্রাক ও সেটির চালককে আটক করা হয়েছে।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়