ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অগ্রহণযোগ্য’: ইরানি এমপি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:৫৯, ২১ এপ্রিল ২০২৬
বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অগ্রহণযোগ্য’: ইরানি এমপি

ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বিতীয় দফা শান্তি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের এমপি ও জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য মোহাম্মদ রেজা মোহসেনি সানি। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ইরানি বার্তা সংস্থা মেহের-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিশন-এর এই সদস্য বলেছেন,  বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আরো পড়ুন:

মোহসেনি সানি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ আনেন। তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনার নামে অত্যন্ত ‘অযৌক্তিক ও অতিরিক্ত দাবি’ উত্থাপন করে। এছাড়াও যুক্তরাষ্ট্র আলোচনার মাধ্যমে গঠনমূলক সমাধানের চেয়ে তাদের নিজস্ব অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিল করতেই বেশি আগ্রহী বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি, সাম্প্রতিক আগ্রাসন এবং পূর্ববর্তী আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইতিহাস রয়েছে, তাতে ইনশাআল্লাহ, পরবর্তী দফার আলোচনা বন্ধ।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদের সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনার জন্য ইরান এখনো ইসলামাবাদে কোনো ইরানি প্রতিনিধি দল পাঠায়নি। ইরানের সংসদ স্পিকার ও প্রধান আলোচক গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি এবং তার ডেপুটি ইরানেই রয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে যে, কারিগরি দল বা অন্য কোনো ধরনের দলসহ কাউকেই ইসলামাবাদে পাঠানো হয়নি। ফলে আগামীকাল বুধবার যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে চললেও, শান্তি আলোচনায় ইরানের অংশগ্রহণ এখনো একটি বড় প্রশ্ন হয়েই রয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়