এমবি ফার্মাসিউটিক্যালসের নতুন সচিব নিয়োগ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
পুঁজিবাজারে ওষুধ ও রাসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে নতুন সচিব নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসির নতুন সচিব নিয়োগ পেয়েছেন মো. নাসিম উদ্দিন। তিনি ২০ এপ্রিল থেকে এ পদে কাজ শুরু করছেন।
এমবি ফার্মাসিউটিক্যালস পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৮৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ২ কোটি ৪০ লাখ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ার সংখ্যা ২৪ লাখ।
সর্বশেষ ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭৭.২৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৮২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৬.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/বকুল
নতুন করে বাসের ভাড়া নির্ধারণ করা হবে: ডা. জাহেদ উর রহমান