ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ায় ৬০০ গবেষণা বৃত্তি, বিনামূল্যে মাস্টার্স-পি এইচডির সুযোগ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:০২, ২১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ায় ৬০০ গবেষণা বৃত্তি, বিনামূল্যে মাস্টার্স-পি এইচডির সুযোগ

সংগৃহিত

উচ্চশিক্ষার জন্য দেশি-বিদেশি মেধাবী শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ‘মেলবোর্ন রিসার্চ স্কলারশিপ’ এবং ‘রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (RTP) স্কলারশিপ’-এর আওতায় গ্র্যাজুয়েট গবেষণা ডিগ্রিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

আরো পড়ুন:

স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফ সুবিধা পাবেন। মাস্টার্স বাই রিসার্চের ক্ষেত্রে সর্বোচ্চ ২ বছর এবং ডক্টরাল (পিএইচডি) ডিগ্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। এছাড়া, জীবনযাপনের জন্য বছরে প্রায় ৩৯,৫০০ ডলার ভাতা দেওয়া হবে, যা মাস্টার্সের ক্ষেত্রে ২ বছর এবং পিএইচডির ক্ষেত্রে ৩.৫ বছর পর্যন্ত পাওয়া যাবে।

স্থানান্তর ভাতা হিসেবে অস্ট্রেলিয়ার অন্য অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা ২০০০ ডলার এবং বিদেশি শিক্ষার্থীরা ৩০০০ ডলার পাবেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার (OSHC)-এর ব্যবস্থাও রাখা হয়েছে।

এই স্কলারশিপের আওতায় সর্বোচ্চ ১ লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে। প্রতি বছর প্রায় ৬০০ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়।

কারা আবেদন করতে পারবেন

আবেদনকারীকে ইউনিভার্সিটি অব মেলবোর্নে গ্র্যাজুয়েট গবেষণা কোর্সে আবেদন করতে হবে অথবা ইতোমধ্যে ভর্তি থাকতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক ফলাফল ও গবেষণার সম্ভাবনার ভিত্তিতে নির্বাচন করা হবে। পূর্বের শিক্ষাগত অর্জন, গবেষণা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও প্রকাশনা, এসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে।

কৃষি, প্রকৌশল, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, আইন, ব্যবসা, শিক্ষা, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে এই স্কলারশিপের সুযোগ রয়েছে।
আবেদন প্রক্রিয়া

নতুন শিক্ষার্থীদের আলাদা করে স্কলারশিপের জন্য আবেদন করতে হয় না। নির্ধারিত সময়ের মধ্যে কোর্সে আবেদন করলেই স্বয়ংক্রিয়ভাবে স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের মেয়াদ

বর্তমানে অধ্যয়নরত বা আবেদন স্থগিত করা শিক্ষার্থীদের ২০২৬ এর ৩১ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

কোর্সে ভর্তির অফারের সঙ্গে দেশীয় শিক্ষার্থীরা ফি মওকুফ স্কলারশিপের তথ্য পেয়ে থাকেন। আর ভাতা ও ফি মওকুফসহ পূর্ণ স্কলারশিপের অফার সাধারণত একই সময়ের মধ্যে আলাদাভাবে জানানো হয়।

বিস্তারিত জানা যাবে নিচে দেওয়া লিঙ্কে
https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships

ঢাকা/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়