ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তানভীর গনির সঙ্গে শেয়ারবাজার উন্নয়নে ডিএসইর আলোচনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২১ এপ্রিল ২০২৬  
তানভীর গনির সঙ্গে শেয়ারবাজার উন্নয়নে ডিএসইর আলোচনা

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির বৈঠক অনুষ্ঠিত হয়।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর গনি। বৈঠকে শেয়ারবাজারের বর্তমান অবস্থা, কাঠামোগত সক্ষমতা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর নিকুঞ্জে ডিএসইর প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন:

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে শেয়ারবাজারের সার্বিক ইকোসিস্টেম, প্রাতিষ্ঠানিক কাঠামো, বাজারের সক্ষমতা বৃদ্ধি এবং ডিএসইর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শেয়ারবাজারকে আরো শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে সম্ভাব্য উদ্যোগ ও সংস্কার পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়। এছাড়া ডিএসইর ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির কৌশল এবং বাজারে নতুন পণ্য সংযোজনের বিষয়েও বৈঠকে গুরুত্বারোপ করা হয়।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশের পুঁজিবাজারকে আরও গতিশীল ও টেকসই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক পুঁজিবাজার উন্নয়নে নীতিগত সহায়তা ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে, যা দীর্ঘমেয়াদে বিনিয়োগ পরিবেশকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে।
 

ঢাকা/তানিম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়