ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খুলনায় হাম উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ২১ এপ্রিল ২০২৬  
খুলনায় হাম উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

খুলনায় হাম উপসর্গে আক্রান্ত সাদী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে তার মৃত্যু হয়।

হাসপাতাল সুত্রে জানা যায়, খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা আসাদ শেখের তিন মাস বয়সী শিশু সাদীকে নিয়ে গত রবিবার (১৯ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হামের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টায় শিশুটির মৃত্যু হয়।

আরো পড়ুন:

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, শিশু সাদী হামের উপসর্গ এবং ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালে এসেছিল। ইমিউনিটি ফেল করার কারণে চিকিৎসা দিয়েও শিশুটিকে বাঁচিয়ে রাখা যায়নি। 

বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে ১৮টি শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়