নুসুক কার্ড হাজিদের সবসময় সঙ্গে রাখতে হবে
নুসুক কার্ড সঙ্গে না থাকলে মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানসমূহে প্রবেশ করা যাবে না। তাই হাজিদের সবসময় এটি সঙ্গে রাখার আহ্বান জানিয়েছে সরকার।
রবিবার (১৯ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, “হাজিদের মক্কা, মসজিদে হারাম এবং পবিত্র স্থানসমূহে প্রবেশ করতে হলে নুসুক কার্ড থাকা পূর্বশর্ত। তাই এটি সবসময় সঙ্গে রাখুন”।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ