ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: জ্বালানিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ এপ্রিল ২০২৬  
সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে: জ্বালানিমন্ত্রী

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ার কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি বলেন, “বৈশ্বিক প্রেক্ষাপটে অনেক দেশই জ্বালানির দাম সমন্বয় করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই তুলনায় বাংলাদেশে আমদানিকৃত জ্বালানির প্রকৃত খরচের চেয়েও কম দামে এখনো সরবরাহ করা হচ্ছে।” 

আরো পড়ুন:

গতকাল শনিবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,     “যুদ্ধপরবর্তী পরিস্থিতিতে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করে যে মজুত গড়ে তোলা হয়েছে, তার তুলনায় বর্তমান মূল্য সমন্বয় সহনীয় পর্যায়েই রাখা হয়েছে।”

তিনি আরো বলেন, “জ্বালানি আমদানিতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে এবং সরবরাহ অব্যাহত রাখতে এই মূল্য সমন্বয় অনিবার্য হয়ে পড়েছে।”

তিনি জানান, সরকার পরিস্থিতি বিবেচনায় রেখে জনগণের জন্য সহনীয় পর্যায়ে জ্বালানির দাম রাখার চেষ্টা করছে। 

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়