ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৯ এপ্রিল ২০২৬  
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী

রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম

প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান, মেধা ও বিনিয়োগ দেশের অর্থনীতিকে ক্রমাগত শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দেশের উন্নয়নে আরো সক্রিয় ভূমিকা রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি।

রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টারের টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়র শিবলি আলম তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে অর্থনীতিকে সচল রাখছেন না, বরং তাদের অভিজ্ঞতা, দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করছে।”

তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

তথ্যমন্ত্রী বলেন, “যুক্তরাজ্যকে গণতন্ত্রের সূতিকাগার হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে বসবাসরত বাংলাদেশিরা এই মূল্যবোধকে ধারণ করে দেশের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলছেন।” 

সাক্ষাৎকালে কাউন্সিলর শিবলি আলম বাংলাদেশে নারীর ক্ষমতায়নের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অর্থনীতি, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নারীরা ভবিষ্যতে আরো এগিয়ে যাবে। পাশাপাশি নারীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আগ্রহও ব্যক্ত করেন তিনি।

আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরো জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়