ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড পরিদর্শন সেনাপ্রধানের

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ১৯ এপ্রিল ২০২৬  
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড পরিদর্শন সেনাপ্রধানের

আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে ১৬ এপ্রিল মোমেনশাহী সেনানিবাসে আর্টডক পরিদর্শন করেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।

ময়মনসিংহে মোমেনশাহী সেনানিবাসে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আর্টডক ডে-১/২০২৬ উপলক্ষে ১৬ এপ্রিল আর্টডক পরিদর্শনকালে সেনাপ্রধান বিভিন্ন প্রশিক্ষণমূলক কার্যক্রম, আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি এবং গবেষণা উদ্যোগ প্রত্যক্ষ করেন।

আরো পড়ুন:

এ সময় তিনি দেশীয় উদ্ভাবনী প্রযুক্তিতে প্রস্তুতকৃত সময়োপযোগী বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে অবহিত হন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আন্তবা‌হিনী জনসং‌যোগ প‌রিদপ্তর  (আইএস‌পিআর) রবিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, আর্টডকে সেনাপ্রধান উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশল এবং আধুনিক সামরিক ধারণা বিষয়ে মতবিনিময় করেন। পরবর্তীতে সেনাপ্রধান ই-লার্নিং সুবিধাসম্পন্ন একটি আধুনিক লাইব্রেরির উদ্বোধন করেন। 

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‍“এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ সামরিক নেতৃত্বের বিকাশ, জ্ঞানভিত্তিক সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

এসময় জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সামরিক সচিব; জেনারেল অফিসার কমান্ডিং, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়