ঢাকা     রোববার   ১৯ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৬ ১৪৩৩ || ১ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাঙামাটিতে ৬৫ হাজার শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ১৯ এপ্রিল ২০২৬  
রাঙামাটিতে ৬৫ হাজার শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

সারা দেশের ন্যায় রাঙামাটিতেও আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এসময় রাঙামাটিতে প্রায় ৬৫ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে। সিভিল সার্জন হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

সংবাদ সম্মেলনে হাম-রুবেলা রোগ এবং এই ক্যাম্পেইন সম্বন্ধে পাওয়ার অব পয়েন্টে তথ্য উপস্থাপন করেন ডা. জয়ধন তঞ্চঙ্গ্যা। এ সময় তিনি জানান, জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ৬৪ হাজার ৬০০ শিশুকে এই টিকা প্রদান করা হবে। মোট ১১ কর্মদিবসব্যাপী এ কার্যক্রম চলবে। ক্যাম্পেইন চলাচকালীন দুর্গম এলাকাগুলোতে যাতে কোনো শিশু বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে।

জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য সহকারী খোকন চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল মান্নান, ডা. প্রতীক সেনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ।

ডেপুটি সিভিল সার্জন ডা. অমিত দে বলেন, রাঙামাটিতে এখন পর্যন্ত ২৫ শিশুর হামের নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত হয়নি। তবে রোগীদের জন্য হাসপাতালে আলাদা আইসোলেসন কেন্দ্র প্রস্তুত রাখা আছে। তিনি আরো বলেন, প্রতি পাঁচ বছর পর পর শিশুদের হাম-রুবেলার বুস্টার ডোজ দেওয়ার কথা থাকলেও গত ২০২৪ সালে এটি দেয়া সম্ভব হয়নি। ফলে ২০২৬ সালে এসে হাম-রুবেলার এই পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে। 

ডা. অমিত দে আরো বলেন, বর্তমান সরকার শিশুদের হাম-রুবেলার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নিয়েছে। হাম-রুবেলা নিয়ে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি স্বাস্থ্য সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান।

ঢাকা/শংকর/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়