ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজধানীতে জামায়াতের সমা‌বেশ শনিবার

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:০৭, ২২ এপ্রিল ২০২৬
রাজধানীতে জামায়াতের সমা‌বেশ শনিবার

জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নি‌য়ে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৫ এপ্রিল) সকালে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা শীর্ষক ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন।

সম্প্রতি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্য।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়