ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আলোচনা শুরু করতে ইরানকে সীমিত সময় দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৪, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ২০:১৫, ২২ এপ্রিল ২০২৬
আলোচনা শুরু করতে ইরানকে সীমিত সময় দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার জন্য ইরানকে একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসার জন্য সীমিত সময়সীমা দেওয়ার পরিকল্পনা করছেন। অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুটি সূত্র বুধবার (২২ এপ্রিল) সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্পের এই বার্তা ইরানের কাছে পৌঁছেছে কিনা, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

আরো পড়ুন:

সূত্রগুলো জানিয়েছে, প্রশাসন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি বাড়াতে চায় না এবং ইরানকে আলোচনা আরো দীর্ঘায়িত করার সুযোগ দিতে চায় না।

সূত্রগুলো আরো জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প বুধবারের সময়সীমার পর প্রাথমিক যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সতর্ক ছিলেন। তিনি যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তি চূড়ান্ত করতে চান। তিনি আশা করেছিলেন, সময়সীমার চাপ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই ইরানকে আলোচনায় বসতে বাধ্য করবে।

তবে, ট্রাম্পের শীর্ষ সহযোগীরা মনে করেন ইরানি নেতৃত্বের মধ্যে ফাটল রয়েছে এবং একটি চুক্তি চূড়ান্ত করার জন্য আলোচকদের ক্ষমতা দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে ইরানিদের মধ্যে কোনো ঐক্যমত নেই।

সূত্রগুলো জানিয়েছে, তেহরানকে একটি ‘একীভূত প্রস্তাব’ পেশ করার জন্য আরো সময় দেওয়ার ট্রাম্পের সিদ্ধান্তটি কূটনৈতিকভাবে যুদ্ধের নিষ্পত্তি করার প্রশাসনের আকাঙ্ক্ষা এবং সামরিক হামলা পুনরায় শুরু করার ব্যাপারে তাদের অনীহাকেই প্রতিফলিত করে।

এরই মধ্যে, প্রেসিডেন্ট বিশ্বাস করেন যে আলোচনা চলাকালীন হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ইরানিদের ওপর চাপ বজায় রাখবে। কিন্তু ট্রাম্পের দলের মধ্যে অনেকে মনে করছেন, অবরোধ যত দীর্ঘস্থায়ী হবে, বিশ্ব অর্থনীতির তত বেশি ক্ষতি হবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়