ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ত্রিশে থমকে গেল অভিনেত্রীর জীবন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৪৯, ২২ এপ্রিল ২০২৬
ত্রিশে থমকে গেল অভিনেত্রীর জীবন

দিব্যাঙ্কা সিরোহি

মাত্র ৩০ বছর বয়সে থমকে গেল ভারতীয় অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহির জীবন। মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে উত্তর প্রদেশের নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। পরিবারের সদস্যরা দ্রুত দিব্যাঙ্কাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

দিব্যাঙ্কার আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে। বেশ কয়েকজন শিল্পী তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। তবে এখন পর্যন্ত অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।  

আরো পড়ুন:

উত্তর প্রদেশের বুলন্দশহরে তার বাড়ি হলেও, গাজিয়াবাদে বাবা-মা ও দাদির সঙ্গে বসবাস করতেন দিব্যাঙ্কা। চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিসিএ ডিগ্রি সম্পন্ন করেন। পরবর্তীতে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। তার পরিবারে আরো তিন জন সদস্য রয়েছেন। তারা হলেন—ভাই হিমাংশু, বোন দীপাংশু ও জসমীত। 

দিব্যাঙ্কা আঞ্চলিক বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করে নিজের অবস্থান তৈরি করেছিলেন। গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক গানে অভিনয় করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার উপস্থিতি জোরালো ছিল। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১৩ লাখের বেশি। 

দিব্যাঙ্কার জনপ্রিয়তার শুরু হয় টিকটক থেকে। এ মাধ্যমে তার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা বলেছিলেন, “ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। দীপাবলির সময় নীল স্যুট পরে পাঞ্জাবি গায়িকা সুনন্দা শর্মার ‘মেরি মাম্মি নু পসন্দ নি তু’ গানে একটি ভিডিও বানাই, যা আমার এক্সপ্রেশনের জন্য ভাইরাল হয়। সেই ভিডিওটি ২০ মিলিয়ন ভিউ পায়। এরপর টিকটকে আমার ফলোয়ার সংখ্যা ৫০ লাখে পৌঁছে যায়।”

*দ্য ফ্রি প্রেস জার্নাল অবলম্বনে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়