ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে মৃদু তাপপ্রবাহ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ২২ এপ্রিল ২০২৬  
দিনাজপুরে মৃদু তাপপ্রবাহ 

দিনাজপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার (২১ এপ্রিল) জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বুধবার (২২ এপ্রিল) তাপমাত্রা আরো বৃদ্ধি পায়। এ দিন বিকেল ৩টায় দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে, সেটিকে মৃদু তাপপ্রবাহ বলে থাকেন আবহাওয়াবিদরা। এছাড়া তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে সেটিকে তীব্র তাপপ্রবাহ বলা হয়ে থাকে। আর তাপমাত্রা যদি ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, তখন তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

তাপমাত্রা বৃদ্ধির কারণে সাধারণ মানুষের, বিশেষ করে খোলা জায়গায় কাজ করা মানুষের ভোগান্তি বেড়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়