ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:২৫, ২৩ এপ্রিল ২০২৬
বই পড়ার অভ্যাস গড়তে সরকারের সঙ্গে কাজ করবে বিশ্বসাহিত্য কেন্দ্র

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আবদুল্লাহ আবু সায়ীদ। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বৈঠকে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে করণীয় বিষয়ে আলোচনা ও সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের একসঙ্গে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও জাহেদ উর রহমান।

বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনা হয়।

এতে সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। ওইদিন প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছিল, শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার যৌথভাবে কাজ করবে। বইপড়ার এ কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পর্যায়ে। ওইদিন সৌজন্য সাক্ষাৎ শেষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন প্রধানমন্ত্রী। খবর বাসসের।

ঢাকা/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়