বগুড়ায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ার দুপচাঁচিয়ায় পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম আব্দুর রউফ (৮)। সে দুপচাঁচিয়া পৌর এলাকার জেকে কলেজ মাষ্টারপাড়া মহল্লার মুকুল হোসেনের ছেলে ও শাপলা কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবার সূত্র জানায়, দুপুরে বন্ধু সাহানের সঙ্গে বন বিভাগের পুকুরে গোসলে নামে আব্দুর রউফ। একপর্যায়ে শিশুটি পানিতে তলিয়ে যায়।
সঙ্গে থাকা অপর শিশু সাহান রউফের মাকে খবর দেয়। তিনি ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় রউফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় শিশুটির লাশ হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/এনাম/রাজীব