ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাটোরে সাত বছরের শিশু আসামি, পরে জামিন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৬ এপ্রিল ২০২৬  
নাটোরে সাত বছরের শিশু আসামি, পরে জামিন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সাত বছরের শিশুকে আসামি করে দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিন নেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার নথিতে দেখা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিশুর নাম অভিযুক্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে আদালতে জামিন আবেদন করা হলে নারী ও শিশু আদালতের বিচারক রফিকুল ইসলাম ওই শিশুর জামিন মঞ্জুর করেন।

আরো পড়ুন:

আসামি পক্ষের আইনজীবী শামীম হোসেন মামলার বরাত দিয়ে জানান, গুরুদাসপুর  উপজেলার ধারাবারিষা এলাকায় গত ৯ এপ্রিল পূর্ব বিরোধের জের ধরে হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত করার অভিযোগ উঠে। ১০ এপ্রিল গুরুদাসপুর থানায় এ বিষয়ে মামলা হয়। এ মামলায় একাধিক ব্যক্তির নামের সঙ্গে ওই এলাকার শাজাহান আলীর সাত বছর বয়সী শিশুর নামও উল্লেখ করা হয়।

শিশুটির জন্ম ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর। মামলায় এই শিশুর নাম অন্তর্ভুক্ত হওয়ার বিষয় জানাজানি হলে সমালোচনা হয়।

আইনজীবীরা বলেন, ফৌজদারি মামলায় অভিযোগকারীর পক্ষ অনেক সময় পরিবারের সকল সদস্যদের একসঙ্গে আসামি করে থাকে। তবে কোনো শিশুর নাম যুক্ত হলে তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা প্রয়োজন।

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়