টাঙ্গাইলে কুমুদিনী কলেজে পুকুরে ডুবে ছাত্রীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সাকিবা ইসলাম।
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী কুমুদিনী সরকারি কলেজ ক্যাম্পাসে পুকুরে ডুবে সাকিবা ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তিনি কলেজটির উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী এবং ধনবাড়ী উপজেলার সরদা পাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, বিকেলে বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে গোসল করতে নামে সাকিবা। এ সময় অসাবধানতাবশত পানিতে ডুবে যান তিনি। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কলেজে শোকের ছায়া নেমে আসে। সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোক বিরাজ করছে।
কলেজ প্রশাসন জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
ঢাকা/কাওছার/বকুল