ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:১৩, ২৬ এপ্রিল ২০২৬

পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।”

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।

আরো পড়ুন:

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

যা বললেন এমপি
মনিরুল হক চৌধুরী সংসদে অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তিনি উদাহরণ হিসেবে কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর জবাব
এরপর ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশসহ ইমার্জেন্সি বাহিনী পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের ওপর থেকে যে নিষেধাজ্ঞা ছিল, তা সরিয়ে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি, এ সমস্যা আর হবে না।”

জ্বালানি সংকটের কারণে গত কয়েক মাস ধরে বিভিন্ন সরকারি দপ্তরে জ্বালানি তেলের রেশনিং চালু ছিল। জরুরি সেবার যানবাহনও এর বাইরে ছিল না। এতে মাঠপর্যায়ে পুলিশের টহলসহ জরুরি কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছিল।

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়