ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:৩৮, ২৬ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

ফাইল ফটো

গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন এবং একটি গরু মারা গেছে।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন- ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। এ ঘটনায় আহত শামীম (১৮) একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হন একজন। মারা গেছে পাশে থাকা েএকটি গরু।

সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বজ্রপাতের ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত ও একজন আহত হওয়ার খবর পেয়েছি। এছাড়া, একটি গরু মারা গেছে।”

ঢাকা/মাসুম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়