ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিজ্ঞাপনদাতা-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত রাইজিংবিডি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৬, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:১২, ২৬ এপ্রিল ২০২৬
বিজ্ঞাপনদাতা-শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত রাইজিংবিডি

ছবির কোলাজ

ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে সংবাদ মাধ্যমটির ১৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। 

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষীরা বর্ষপূর্তির শুভেচ্ছা জানাতে রাইজিংবিডির কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন। 

আরো পড়ুন:

রাইজিংবিডির ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা গ্রহণের একটি দৃশ্য


এ তালিকায় রয়েছে—বসুন্ধরা গ্রুপ, রিমাক গ্রুপ, সিটিজেন ব্যাংক, কনসিটো পিআর, ইনফো স্টেশন, মারজিয়া লিজা, আল্টিমেট স্পোর্টসসহ নানা প্রতিষ্ঠান শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন রাইজিংবিডির প্রকাশক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, রাইজিংবিডির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল ইসলাম মিল্টন, রাইজিংবিডির নির্বাহী সম্পাদক তাপস রায়, কমার্শিয়াল এডিটর সাজ্জাদ হোসেন চিশতী প্রমুখ। 

রাইজিংবিডির ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের একটি দৃশ্য


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাইজিংবিডিকে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ অঙ্গনের তারকা শিল্পীরা ও বিশিষ্টজনেরা। পাশাপাশি এই দীর্ঘ পথচলায় রাইজিংবিডির পাশে থাকা পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে রাইজিংবিডি কর্তৃপক্ষ। 

রাইজিংবিডির ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের একটি দৃশ্য


দেশের গণমাধ্যম অঙ্গনে পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে ২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরু করে রাইজিংবিডি। ‘পজিটিভ বাংলাদেশ’—স্লোগানকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে বাংলাদেশকে ইতিবাচকভাবে তুলে ধরার প্রতিপাদ্য নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে সংবাদমাধ্যমটি। ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনে এরই মধ্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে সরকারের নিবন্ধনপ্রাপ্ত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালটি।

রাইজিংবিডির ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা গ্রহণের একটি দৃশ্য


সহজ ভাষার গণমাধ্যমের বৈশিষ্ট্য এমন হতে হবে, যেখানে পাঠকদের মানবিক মূল্যবোধ জাগ্রত হয়—এই মন্ত্রে দীক্ষা নিয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাইজিংবিডি পরিবারের একঝাঁক সংবাদকর্মী।  

রাইজিংবিডির ১৩তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা গ্রহণের একটি দৃশ্য


নিউজ পোর্টালটি শুধু সংবাদ পরিবেশন করেই দায়িত্ব শেষ করে না, পজিটিভ জার্নালিজমের মাধ্যমে সমাজ উন্নয়নে নানা ধরনের ভূমিকা রেখে চলেছে। রাইজিংবিডি বর্তমানে অগ্রসর পাঠকের পোর্টাল এবং নির্ভরযোগ্য সংবাদের উৎস।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়