ঢাকা     রোববার   ২৬ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৩ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫৪, ২৬ এপ্রিল ২০২৬
রাইজিংবিডির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও পুরস্কার বিতরণ

‘প্রতি মুহূর্তের খবর’ স্লোগানকে ধারণ করে ইতিবাচক সাংবাদিকতার ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে ত্রয়োদশ বর্ষপূর্তি উদযাপন করল বাংলাদেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও ডিজিটাল প্ল্যাটফর্ম রাইজিংবিডি ডটকম। এ অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে চতুর্দশ বর্ষে পদার্পণ করল প্রতিষ্ঠানটি।

বর্ষপূর্তি উপলক্ষে রবিবার (২৬ এপ্রিল) রাজধানীর মিরপুরে রাইজিংবিডির নিজস্ব কার্যালয়ে বিশেষ আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যে ছিল আলোচনা অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা। 

আরো পড়ুন:

১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পদার্পণের শুভক্ষণে আরো দায়িত্বশীলভাবে পাঠকদের খবরের চাহিদা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংবাদমাধ্যমটির বিনিয়োগকারী ও সম্পাদনা পরিষদ। এ লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সংবাদকর্মী ও কর্মকর্তারা।

রাইজিংবিডি ডটকমের প্রকাশক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান যুগপূর্তির অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের বিশেষ কৃতজ্ঞতার সঙ্গে শুভেচ্ছা জানান। 

রাইজিংবিডির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান স্কাইরুট মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল ইসলাম মিল্টন সংবাদমাধ্যমটির যাত্রা শুরুর ইতিহাস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক তাপস রায়। স্বাগত বক্তব্য রাখেন বার্তা সম্পাদক রাসেল পারভেজ। আরো বক্তব্য রাখেন— প্রধান প্রতিবেদক মোহাম্মদ নঈমুদ্দীন, ফিচার এডিটর রাহাত সাইফুল, মফস্বল সম্পাদক রফিক মুয়াজ্জিন, অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর তানজিনা ইভা ও সাইফ বরকতুল্লাহ, প্রধান বিপণন কর্মকর্তা সাজ্জাদ চিশতি প্রমুখ।

এ সময় রাইজিংবিডির সব বিভাগের সংবাদকর্মী, কর্মকর্তা এবং ওয়ালটন ও মার্সেল পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠানের পর বার্ষিক পুরস্কার ও বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ ও ফুলের তোড়া দেওয়া হয়। পরে কেক কাটেন রাইজিংবিডি ও ওয়ালটনের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা।

যারা যে পুরস্কার পেলেন
সেরা মফস্বল প্রতিনিধি তারেকুর রহমান (কক্সবাজার), রুবেল মজুমদার (কুমিল্লা) ও শাহীন রহমান (পাবনা), সেরা ক্যাম্পাস প্রতিনিধি লিমন ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সেরা রিপোর্টার আসাদ আল মাহমুদ, সেরা ভিডিও প্রতিবেদন মোসলেম উদ্দিন (দিনাজপুর) ও সাকিরুল কবির রিটন (যশোর), সেরা ভিডিও সম্পাদনা সাব্বির আহমেদ তনু, সেরা ফিচার সম্পাদনা আমিনুল ইসলাম শান্ত, সেরা ডেস্ক রিপোর্ট তানজিনা আফরিন ইভা এবং সেরা সম্পাদনা রফিক মুয়াজ্জিন। বিশেষ পুরস্কার পেয়েছেন সৈয়দ আলী আল মাসুদ (সর্বোচ্চ প্রতিবেদন সম্পাদনা), সাজ্জাদ হোসেন চিশতি (হেড অব মার্কেটিং) এবং তৌহিদ হোসেন (ওয়েব অ্যাডমিন)।  

২০১৩ সালের ২৬ এপ্রিল যাত্রা শুরুর দিন থেকেই জাতীয় ও আন্তর্জাতিক পাঠকদের কাছে খবর সরবরাহের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে দায়িত্ব পালন করছে রাইজিংবিডি ডটকম। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা, ঘটনার তাৎক্ষণিক নির্ভরশীল তথ্য প্রদান ও সুস্থ সংস্কৃতির লালন— এসব বিষয়ে সাফল্যের সঙ্গে অবদান রাখছে জনপ্রিয় এ সংবাদমাধ্যমটি।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়