ঢাকা     মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৫ ১৪৩৩ || ১০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আল্লাহই শেখ হাসিনাকে সরিয়েছেন: এমপি সান্টু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ২২:৫৬, ২৭ এপ্রিল ২০২৬
আল্লাহই শেখ হাসিনাকে সরিয়েছেন: এমপি সান্টু

বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু

জুলাইয়ের ঘটনাপ্রবাহকে ‘আল্লাহর রহমত’ হিসেবে দেখছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে তিনি বলেছেন, “আল্লাহই শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছেন।”

সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “দেশের চলমান পরিস্থিতি কোনো একক রাজনৈতিক দলের কর্মসূচির ফল নয়। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন। বিভিন্ন শ্রেণি-পেশা ও মতের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। সবাই কোনো না কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।”

আরো পড়ুন:

তিনি সাবেক সংসদ সদস্য ও ইসলামী বক্তা দেলোয়ার হোসেন সাঈদীর একটি পুরনো বক্তব্য তুলে ধরে সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “তিনি বলেছিলেন, এক লাথি মারব, দিল্লি গিয়ে পড়বে। আজ সেই কথারই প্রতিফলন আমরা দেখছি।” এ মন্তব্যের মাধ্যমে তিনি সাম্প্রতিক ঘটনাকে প্রতীকীভাবে ব্যাখ্যা করেন।

এই পরিবর্তনের পেছনে মানুষের অংশগ্রহণের পাশাপাশি ‘আল্লাহর বিশেষ রহমত’ সবচেয়ে বেশি কাজ করেছে বলে মনে করেন এই সংসদ সদস্য।

জুলাই সনদ প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, “এ বিষয়ে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে বলে আমি আশা করি। দুই পক্ষ বসে সুন্দরভাবে একটি সমাধান করবে, যেখানে কোনো মতানৈক্য থাকবে না।”

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়