হবিগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
হবিগঞ্জের বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল সালাম (৬০)।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বলেন, “ধান কেটে বাড়ি ফিরছিলেন আব্দুল সালাম। সেই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।”
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন বলেন, “হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান মকসুদ মিয়া। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।”
ঢাকা/মামুন/রাজীব