ঢাকা     সোমবার   ২৭ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১৪ ১৪৩৩ || ৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় বজ্রপাতে জেলের মৃত্যু 

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৭ এপ্রিল ২০২৬   আপডেট: ১৫:২৬, ২৭ এপ্রিল ২০২৬
নেত্রকোণায় বজ্রপাতে জেলের মৃত্যু 

ফাইল ফটো

নেত্রকোণার খালিয়াজুরীতে ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রাপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক জেলে মারা গেছেন। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার জগন্নাথপুর এলাকার ধনু নদের ফেরিঘাট সংলগ্ন স্থানে মারা যান তিনি।

আরো পড়ুন:

নিহত আব্দুল মোতালিব ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বাগবেড় গ্রামের বাসিন্দা ছিলেন। 

নিহতের সহযাত্রী মুজিবুর রহমান জানান, ভোরে ঈশ্বরগঞ্জ থেকে তিনজন একসঙ্গে মাছ ধরার জন্য রওনা দেন। মদন উপজেলার উচিতপুরে ফজরের নামাজ শেষে সকালে খালিয়াজুরীর জগন্নাথপুর ফেরিঘাট এলাকায় পৌঁছে ধনু নদে বড়শি ফেলে মাছ ধরা শুরু করেন। সকাল ৯টার দিকে হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে  বজ্রপাতে আব্দুল মোতালিব মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়