নলছিটিতে টিনশেড ঘর ধসে প্রাণ গেল শিশুর
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঝালকাঠির নলছিটিতে একটি পরিত্যক্ত টিনশেড ঘর ধসে নাফিয়া আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার কুলকাঠি ইউনিয়নের পশ্চিম পাওতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নাফিয়া আক্তার উপজেলার কুলকাঠি ইউনিয়নের পাওতা এলাকার প্রবাসী নয়ন মোল্লার মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ঝড়-বৃষ্টি শুরু হলে নাফিয়াকে নিয়ে তার নানা বাড়ির দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত টিনশেড করে প্রবেশ করেন। একপর্যায়ে বাতাসের তীব্রতায় পুরো ঘরটি ভেঙে পড়ে। এ সময় নাফিয়া ঘরের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/অলোক/রাজীব